× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছেন হিরো আলম?

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৫ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৮ পিএম

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ফাইল ছবি

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ফাইল ছবি

বগুড়া- ৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম প্রার্থীতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে প্রতিদিনের বাংলাদেশকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১৭ ডিসেম্বর নিজের প্রার্থিতা সরিয়ে নেব। তবে কী কারণে তা এখনি বলছি না। ওইদিনই জানানো হবে।’ 

গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করার কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। 

সেদিন সাইফুল ইসলাম বলেন, ‘আশরাফুল হোসেন আলম দলীয় প্রার্থী হয়েও দলের নাম উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটার তালিকাও জমা দেননি। দলীয় ফরমের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন। এ ছাড়া হলফনামায় তিনি তার স্বাক্ষর দেননি এবং সম্পদ বিবরণী ফরম জমা দেননি। এসব কারণে আশরাফুল হোসেন আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।’

পরে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলম ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন অফিসে গিয়ে আপিল করেন। সেই  আপিলের শুনানিতে তিনি তার প্রার্থিতা ফিরে পান৷ 

এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

পরে হাইকোর্টের আদেশে নির্বাচনে ফিরে আসেন হিরো আলম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থী একেএম রেজাউল করিমের কাছে হারেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা