× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ওসিসহ আহত ৪

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২৩:০২ পিএম

হাসপাতালে আহত আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ। প্রবা ফটো

হাসপাতালে আহত আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ। প্রবা ফটো

চট্টগ্রাম আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের হামলায় আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ, পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ, কনস্টেবল নাজিবুল ও বিজয়কেতন চাকমা। আহতদের মধ্যে ওসি সোহেল আহমেদের চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে পাঠানো হয়েছে। 

আটক দুজন হলেন- ইমতিয়াজ আহমেদ ইমন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর বড়ুয়া পাড়ার বাসিন্দা ও মো. রুবেল একই উপজেলার চাতুরি ইউনিউনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার মো. কাউসার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা দুপুরে চাতুরী চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। ওই সময় ওসি স্যার তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। তখন তারা ওসি স্যারের গাড়ি লক্ষ করে ইট পাটকেল ছুঁড়ে মারে। এতে ওসি স্যার, তদন্ত স্যারসহ চারজন আহত হয়েছেন। ওসি স্যার চোখে গুরুতর আঘাত পেয়েছেন। উনাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা