× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঙ্গালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চান ড. অনুপম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম

বাঙ্গালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চান ড. অনুপম

জাতিসংঘের কাছে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাঙ্গালির বিজয়ের ঊষালগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এদেশিয় রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেয়া। তাই মুক্তিযুদ্ধে বাঙ্গালি গণহত্যাকে অবিলম্বে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। 

বুধবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় (অস্থায়ী) শহীদ মিনার চত্বরে আয়োজিত স্মরণানুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ড. অনুপম সেন বলেন, বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে অনেক ত্যাগ, আত্মদানে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেদিন নিরস্ত্র বাঙ্গালিকে জাগ্রত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি এদেশের বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। 

সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চবির ডীন কমিটির সাবেক আহবায়ক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল। 

স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহ-সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, জসীম উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়, ডা. ফজলুল হক সিদ্দিকী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আলম, কামাল উদ্দিন, রাজীব চন্দ, ফারজানা মিলা, কোহিনুর আকতার, আবদুর রহীম, ইসমাঈল হোসেন শুভ, খোরশেদ আলম, মফিজুর রহমান, নয়ন মজুমদার, শিরিন আকতার বিপাশা, ইমাম শাকিব প্রমুখ। 

সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্মরণানুষ্ঠানের অংশগ্রহনকারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা