× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সাক্ষাৎ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:২২ পিএম

গণভবনে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান মোতালেব। প্রবা ফটো

গণভবনে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান মোতালেব। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী এমএ মোতালেব সিআইপি। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান তিনি। 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। ভোটারবান্ধব পরিবেশ বজায় রেখে, নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা ধারণ করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে।’

চট্টগ্রাম-১৫ আসনের ভোটারদের সমর্থন চেয়ে এমএ মোতালেব বলেন, ’দেশের সর্বক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিয়েছি। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোট দিতে পারে, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে শতভাগ প্রস্তুতি নিয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন এ দেশের রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা