× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিক্সন চৌধুরীর অভিযোগে জাফর উল্যাহকে তলব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:০৯ পিএম

ফরিদপুর-৪ আসনে আওয়ামীলীগ প্রার্থী কাজী জাফর উল্যাহ। ফাইল ফটো

ফরিদপুর-৪ আসনে আওয়ামীলীগ প্রার্থী কাজী জাফর উল্যাহ। ফাইল ফটো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহকে তলব করা হয়েছে।

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা নোটিস কাজী জাফর উল্যাহকে পাঠানো হয়েছে। 

সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। নিক্সন চৌধুরী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ফরিদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য।

নোটিসে কাজী জাফর উল্যাহকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

নোটিসে আরও বলা হয়, আপনি ১৩ ডিসেম্বর ভাঙ্গা উপজেলাধীন শেখপুরা বাজারে মাইক ব্যবহার করে গণসংযোগ ও পথসভা করে নির্বাচনী কার্যকলাপ চালিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। ওই ভিডিও পর্যালোচনায় পরিলক্ষিত হয়েছে যে, আপনি ভাঙ্গা উপজেলাধীন শেখপুরা বাজারে আগত সর্বসাধারণ, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়কালে একটি সভায় যোগদান করে যে বক্তব্য দিয়েছেন তা আচরণ বিধিমালার পরিপন্থি। এ বিষয়ে ব্যখ্যা প্রদানের জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার মধ্যে কমিটির অস্থায়ী কার্যালয় ফরিদপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে ২৯ নভেম্বর গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩০ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছিল নির্বাচনী অনুসন্ধান কমিটি। ১ ডিসেম্বর বেলা ৩টায় সশরীরে নিক্সন চৌধুরী কমিটির কাছে শোকজের জবাব দেন। ওই সময় কমিটির কাছে তিনি ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা