× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে নৌকায় ভোট চাওয়ায় দল থেকে বহিষ্কার বিএনপি নেতা

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০২ পিএম

বহিষ্কৃত উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (দাদা)। প্রবা ফটো

বহিষ্কৃত উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (দাদা)। প্রবা ফটো

জামালপুরের বকশীগঞ্জে নৌকা মার্কায় ভোট চাওয়ার অভিযোগে সাইফুল ইসলাম (দাদা) নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকা ও সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাকদ মো. সাইফুল ইসলামকে, মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলের সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হলো। 

জানা যায়, বহিস্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলাম বকশীগঞ্জ কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকা মনোনয়ন পেয়েছেন শিল্পপতি নূর মোহাম্মদ। নির্বাচন উপলক্ষে গত ১০ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন এক মতবিনিময় সভার আয়োজন করে। 

বহিষ্কৃত সাইফুল ইসলামের ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর ও বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান। 

সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে নৌকায় ভোট চান সাইফুল ইসলাম। বিষয়টি তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। এ দাবির প্রেক্ষিতে আজ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

এ ব্যাপারে মেরুরচর ইউনিয়ন বহিস্কৃত বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমি কাচাঁবাজার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে মতবিনিময় সভায় ছিলাম। সভাপতি হিসেবে বক্তব্য দিয়েছি, দলীয় নেতা হিসেবে নয়। নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছি ব্যবসায়ী নেতা হিসেবে, দলীয় নেতা হিসেবে নয়।’  

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সাইফুল ইসলাম নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এটা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ। তাই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাকে দলীয় পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা