× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাকচালককে হত্যা, স্ত্রী আটক

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৩১ পিএম

নিহত ট্রাকচালকের বাড়িতে উৎসুক মানুষের ভিড়। প্রবা ফটো

নিহত ট্রাকচালকের বাড়িতে উৎসুক মানুষের ভিড়। প্রবা ফটো

বগুড়া শিবগঞ্জে ট্রাকচালককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাওলা পাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী সিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ।

নিহতের নাম রুবেল মিয়া। তিনি চাওলা পাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতের বড় বোন মমতা বেগম বলেন, ‘রুবেলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে এক বছর ধরে তার স্ত্রী বাবার বাড়িতে থাকেন। আমাদের ধারণা, তার স্ত্রী এ ঘটনায় জড়িত। সাউন্ড বক্স বাজিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে। যেন তার চিৎকার কেউ না শোনে।’

নিহত রুবেলের স্ত্রী সিমা বেগম বলেন, ‘আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাবার বাড়ি এসে সে খাবার খেয়ে গেছে। রাত ১২টার দিকে উচ্চ আওয়াজে তার ঘরে সাউন্ড বক্সে গান বাজতে শুনেছি। এত জোরে গান বাজানোয় প্রতিবেশীরাও বিরক্ত হয়েছিল। ঘুম থেকে না ওঠায় বুধবার সকাল ৯টার দিকে বাড়ির দেওয়াল টপকে ভেতরে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’ 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘নিহতের বাম হাতে ও পিঠে আঘাতের চিহ্ন আছে। গলায় দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা