× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ০৯:৪০ এএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে নারী-শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়ায় এ অভিযান চালানো হয়।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে চার-পাঁচ জন লোক কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপজঙ্গলে জড়ো অবস্থায় ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়টি শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন তাদের সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় তাদের তুলে দেওয়ার কথা ছিল।

মো. মশিউর রহমান বলেন, ‘রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা