× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বগি লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও সচল হয়নি ট্রেন চলাচল

রংপুর অফিস

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯ পিএম

কাউনিয়ায় রেললাইনের সংস্কারকাজ চলছে। প্রবা ফটো

কাউনিয়ায় রেললাইনের সংস্কারকাজ চলছে। প্রবা ফটো

রংপুরের কাউনিয়ায় রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও সচল হয়নি ট্রেন চলাচল। ফলে রংপুর-গাইবান্ধার সঙ্গে লালমনিরহাট-কুড়িগ্রামগামী সব রেলযোগাযোগ বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত রেললাইন সংস্কারকাজ চলছিল। কাউনিয়া রেলওয়ের স্টেশনমাস্টার হোসেন মোবারক প্রতিদিনের বাংলাদেশকে জানান, সন্ধ্যা ৭টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। 

তিনি জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেনের ইঞ্জিন, পেছনের বগিসহ দুটি বগি কাউনিয়ার পূর্বে কেবিনের কাছে লাইন পরিবর্তনের সময় লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলের বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সেই সঙ্গে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী ট্রেন ও টিম পাঠানো হয়। তারা দিনভর চেষ্টা করে সন্ধ্যার পর ট্রেনটি উদ্ধার করতে পারলেও লাইন সংস্কারকাজ চলছিল।

স্টেশনমাস্টার হোসেন মোবারক বলেন, ’এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা