× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুর কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩১ পিএম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

এক কেজি গাঁজাসহ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩ থেকে ৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিলেন। এ সময় অন্য কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৪ পোটলা গাঁজা উদ্ধার করে। এক পর্যায়ে তার ব্যারাকে তল্লাশি করে তার ব্যবহৃত একটি ট্যাঙ্কের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ১১ টার দিকে সোহেল রানাকে থানায় নিয়ে যায় পুলিশ।  

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, ওই কারারক্ষীর বিরুদ্ধে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) একটি মামলা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারাবিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা