× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে চার ইউপিডিএফ নেতা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১১:২৩ এএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা আরও দুজনকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছেন ইউপিডিএফের নেতারা।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

এ ছাড়া ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজ মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের সাংগঠনিক সম্পাদক অমর চাকমা বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে তারা আমাদের দোষারোপ করতে পারে। এ বিষয়ে আমাদের কোনো হাত নেই। ইউপিডিএফ গণতান্ত্রিক এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমরা বরং এরকম কার্যক্রমকে তীব্র প্রতিবাদ জানাই ‘

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে সঠিক তথ্য নিয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা