× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে কলেজছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

সিলেট অফিস

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২২:৪৬ পিএম

সিলেটে কলেজছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ও সোমবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মদিনা মার্কেট এলাকায় জলি রানী চন্দ (২১) নামে এমসি কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মদিনা মার্কেটের পনিটুলার ‘এ’ ব্লকের ৩১/১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে জলি রানী শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পনিটুলা এলাকার গৌরমোহন চন্দের মেয়ে জলি রানীর প্রায় এক বছর আগে বিয়ে হয়। তার স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়িতে থাকতেন। রাত সাড়ে ১২টার দিকে জলি রানীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দেহটি নামায়। পরে খবর দিলে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এদিকে গতকাল সকাল ৯টার দিকে নগরীর শাহপরাণ এলাকার চকগ্রাম থেকে কবির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কবির মিয়া জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার বাসিন্দা। তিনি চকগ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, কবির রবিবার দিবাগত ভোররাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের সঙ্গে ট্রাউজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা