× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যাট দিবসে ১৭ প্রতিষ্ঠানকে সম্মাননা

খুলনা অফিস

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২০:৪৭ পিএম

ভ্যাট দিবসে ১৭ প্রতিষ্ঠানকে সম্মাননা

খুলনায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনার হোটেল সিটি ইন মিলনায়তনে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’ প্রতিপাদ্যে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ঝালকাঠির মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস ও মেসার্স সারেং ফার্নিচার, পিরোজপুরের মেসার্স গুরু ভান্ডার, পটুয়াখালীর বায়োজিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বরিশালের পদ্মা ব্লোয়িং লি., নর্থ বেঙ্গল ট্রেডিং বরিশাল, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লি. বরিশাল, বাগেরহাটের মোংলার দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লি., বাগেরহাটের মেসার্স তারেক এন্টারপ্রাইজ, বাগেরহাটের বাংলাদেশ পর্যটন করপোরেশন, মাদারীপুরের চাঁন বিড়ি ফ্যাক্টরী, মাদারীপুরের মেসার্স সিগমা ট্রেডার্স, মাদারীপুরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল, শরীয়তপুরের মেসার্স মনিকা কেমিক্যাল, সাতক্ষীরার মেসার্স তুবা পাইপ অ্যান্ড ফিটিং ইন্ডষ্ট্রিজ, সাতক্ষীরার নিউ আর এন ট্রেডিং করপোরেশন ও সাতক্ষীরার ভাগ্যকুল মিষ্টান্ন ফ্যাক্টরী। 

খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ, খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. সিরাজুল করিম, মোংলা কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোস্তফা জেসান ভুট্ট, অতিরিক্ত কমিশনার মো. বশীর আহমেদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা