× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক আমদানি

যশোর ও বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

বেনাপোলে ভারত থেকে আসা বিস্ফোরক বহন করা ট্রাক। ছবি : সংগৃহীত

বেনাপোলে ভারত থেকে আসা বিস্ফোরক বহন করা ট্রাক। ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড রবিবার (১০ ডিসেম্বর) সকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি ট্রাকে করে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করে। 

ইতোমধ্যে নাজমুল অ্যান্ড ব্রাদার্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান বিস্ফোরণের চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টম হাউসে দাখিল করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় ট্রাক থেকে পণ্য বাংলাদেশি ট্রাকে ট্রান্সশিপমেন্ট করে খালাস দেওয়া হবে। 

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল কারিম জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খননকাজ পরিচালনার জন্য ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। বিস্ফোরক আমদানির পরে বন্দরের যে শেডে রাখা হয়েছে, সেই শেডে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা