× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৫:২৯ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী। প্রবা ফটো

প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়। 

ডলি সায়ন্তনী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আলহামদুল্লিাহ, প্রার্থিতা ফিরে পেলাম। এতো দিনে প্রার্থিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন সেটা নেই। আমি পাবনার মানুষের কাছাকাছি যেতে চাই। আমি আজকেই ঢাকা থেকে পাবনা উদ্দেশ্যে রওনা হবো। আমার জন্য পাবনা-২ এর জনগণ অপেক্ষা করছে।’

এর আগে গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।

এর আগে গত ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা