× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন জয়িতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৩১ পিএম

বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন জয়িতারা

সারা দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে রোকেয়া দিবস পলন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, জয়িতা সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলোÑ

খুলনা ও পাইকগাছা : খুলনা সিটি করপোরেশন এলাকার শ্রেষ্ঠ দুই জয়িতা হলেনÑ নুরুন্নাহার লিলি এবং সফল জননী ফাতেমা আক্তার। জেলার পাঁচ শ্রেষ্ঠ জয়িতা ডুমুরিয়ার শাপলা ইয়াসমিন, দাকোপের পূরবী বৈদ্য, দিঘলিয়ার জরিনা বেগম, দাকোপের সাথী বৈদ্য এবং দাকোপের জয়ন্তী রাণী সরদার। পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- আনারতী ঢালী, আফরোজা আক্তার রুমা, রহিমা বেগম, মুসলিমা খাতুন ও লিপিকা ঢালী।

ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল (ময়মনসিংহ) : বাল্যবিয়ে প্রতিরোধ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ঈশ্বরগঞ্জে শ্রেষ্ঠ জয়িতা হলেন বিবিসির প্রভাবশালী নারী সানজিদা ইসলাম ছোঁয়া। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতার পুরস্কার পেয়েছেন আরও চারজন নারী। তারা হলেনÑ তাছলিমা আক্তার শিউলি, নাছিমা আনোয়ারা, লুৎফুন্নাহার ও নাজমা আক্তার। ত্রিশালের পাঁচ জয়িতা হলেন- সেলিনা আক্তার, মুর্শিদা জাহান, রাশিদা খাতুন, নাছিমা বেগম ও আয়েশা খাতুন।

নারায়ণগঞ্জ : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারায়ণগঞ্জের পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেনÑ কল্যাণ সংস্থার সভানেত্রী রাহিমা আক্তার লিজা। নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মনি, কোষাধ্যক্ষ ডালিয়া আক্তার, সানজিদা রহমান মুনমুন, আজমিয়ারা পারভীন, সালমা সুলতানা ও রুবিনা বেগম।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জের জয়িতারা হলেন মনোয়ারা বেগম মিনু, জুলেখা বেগম, ড. নাসরিন আক্তার, নিলুফার ইয়াসমিন সীমা ও মনোয়ারা খাতুন। 

লক্ষ্মীপুর : অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান। পাঁচ জয়িতা হলেনÑ আমেনা বেগম, সুমা ভৌমিক, শাহানারা বেগম, রৌশন আক্তার ও বিবি ফাতেমা।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচ সফল নারী উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেনÑ তাসনিয়া জাহান, সুলতানা রাজিয়া, মাহমুদা মামুন, খাদিজা আক্তার ও নিগার সুলতানা।

বরিশাল : বরিশালে জেলা ১০ জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। তারা হলেনÑ আফসানা হক তুলি, সেলিনা আকতার, শাহানারা বেগম, প্লাবনী ইয়াসমিন ও জাকিয়া বেগম। এ ছাড়া বরিশাল সদর উপজেলায় আফসানা হক তুলি, সোবিয়া আক্তার সাঈদ, রুমা বেগম, তামান্না আক্তার নিপা ও ফিরোজা বেগম। 

টাঙ্গাইল : টাঙ্গাইলে ১০ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেনÑ তাহমিনা খাতুন, হালিমা বেগম, জয়গুন খাতুন, রাবেয়া নাসরিন ও ইসরাত জাহান ইমা। এ ছাড়াও উপজেলা পর্যায়ে তাহমিনা খাতুন, হালিমা বেগম, মোছা. রুবিয়া আক্তার, রওশন আরা লিলি ও সাবিহা পারভীনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা