× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন আশরাফুল আলম

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ২২:১৮ পিএম

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন আশরাফুল আলম

বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম দেশসেরা কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন। শনিবার (৯ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির আয়োজনে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় সারাদেশের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলমকে পুরস্কারে ভূষিত করার পর আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই পদক আপনার মেধা ও কাজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন। আগামী দিনে ব্যক্তিগত জীবনে ও কর্মস্থলে নিজেকে আরও উন্নতিসাধন করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি।’ এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সম্মাননা পেয়ে এসএম আশরাফুল আলম বলেন, ‘কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে মূল্যায়ন করা হয়েছে। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে চিরকৃতজ্ঞ। এ সম্মাননা আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ কর্মদক্ষতা অর্জনে সহায়ক হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা