× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ২৩:০৭ পিএম

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মধ্যে এ সম্মাননা দেওয়া হয়। প্রবা ফটো

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মধ্যে এ সম্মাননা দেওয়া হয়। প্রবা ফটো

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসমান্য অবদান রাখায় জয়িতা সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জে পাঁচ নারী। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে বেগম রোকেয়া দিবসে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মধ্যে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া নারীরা হলেন- জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রাহিমা আক্তার লিজা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে সানজিদা রহমান মুনমুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে আজমিয়ারা পারভীন, সফল জননী নারী ক্যাটাগরিতে সালমা সুলতানা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে রুবিনা বেগম। 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটি ডিরেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অ. দা.) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসর ড. শিরিন বেগম প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা