ভোলা সংবাদদাতা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৮:১২ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ২১:৫৬ পিএম
র্যাবের ত্রাণ বিতরণ। ছবি : প্রবা
র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, যেকোনো দুর্যোগের সময় র্যাব সদস্যরা মানুষের পাশে আছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখানে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। দৌলতখান সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কর্মহীন মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন। ওই সব মানুষের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে।
র্যাব দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করছে র্যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও র্যাবের এ কার্যক্রম অবাযাহত থাকবে।
দেশে জঙ্গি উত্থান ঘটাতে পারবে না দাবি করে তিনি বলেন, পাহাড় বা দুর্গম এলাকা যেখানেই জঙ্গিদের উত্থা হয়েছিল, সেগুলো নির্মূল করা হয়েছে। বান্দরবনে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সহিংস চক্রকেও আটক করেছে র্যাব।
র্যাব মহাপরিচালক পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণসহায়তার মধ্যে ছিল চাল ডাল তেল চিরা গুড় লবণ আলু স্যালাইন।
দুর্যোগে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে না পারলেও র্যাবের এমন ত্রাণ সহায়তা পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের মাঝে।
র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান, অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ছিলেন।
প্রবা/টিকে