প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম
প্রবাসী কল্যাণ ব্যাংকের যুগপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘প্রবাস স্বপ্ন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।