সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম
সভাপতি আকতারুজ্জামান (বামে) ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ডানে)। প্রবা ফটো
বগুড়ার সারিয়াকান্দি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আকতারুজ্জামান সভাপতি এবং রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) প্রেস ক্লাবে নির্বাচন সম্পন্ন হয়।
সারিয়াকান্দি প্রেস ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো আকতারুজ্জামান (দৈনিক খোলা কাগজ) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ)।
সারিয়াকান্দি প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম হিরু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।