× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লংগদুতে জবরদখল অবরোধের ডাক

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯ পিএম

 লংগদু ভূমি রক্ষা কমিটি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ। প্রবা ফটো

লংগদু ভূমি রক্ষা কমিটি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ। প্রবা ফটো

রাঙামাটির লংগদুতে বেদখল জমি ফেরতের দাবিতে আগামী ১০ ডিসেম্বর সড়ক ও নৌপথ অবরোধ এবং ১১ ডিসেম্বর ভেইবোনছড়া বাজার বয়কটের ডাক দিয়েছে ইউপিডিএফ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) লংগদু ভূমি রক্ষা কমিটি কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। ভূমিরক্ষা কমিটির সম্পাদক বুদ্ধকুমার চাকমা সমাবেশে ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দয়াল চন্দ্র চাকমা নামে এক ব্যক্তির জমি দখল করে নেওয়া হচ্ছে। এই জমি রেকর্ডকৃত। কিছুদিন আগে সমীর চাকমা নামে অন্য একজনের জমিও জোরপূর্বক দখল করার চেষ্টা হয়েছে। দয়াল চন্দ্র চাকমার ক্ষেত্রেও তাই হয়েছে উল্লেখ করে তারা বলেন, ২০২১ সালে এক সেটেলার ওই জমি জবরদখলের চেষ্টা করেন। এতে বাধা দেওয়া হলে তিনি আদালতে মামলা করেন। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে স্থিতি-অবস্থা জারি করেন। কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই ব্যক্তি গত ৫ ডিসেম্বর ঘর নির্মাণ করেন। বক্তারা অবিলম্বে দয়ালচন্দ্র চাকমার জমি দখলমুক্ত এবং ভূমি দস্যুদের শাস্তি দাবি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা