× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামনগরে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৩ পিএম

হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। প্রবা ফটো

হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগরে চারটি বস্তায় আনুমানিক ৫০-৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।  

বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া স্টেশনের বনকর্মীদের সঙ্গে নিয়ে গাবুরার ৯ নম্বর সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় আনুমানিক ৫০-৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় সঠিক অনুসন্ধান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা