× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি রমেশের আয় বেড়েছে ৮ হাজার গুণ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৬ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ২০:০৩ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি : সংগৃহীত

গত ১০ বছরে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের আয় বেড়েছে সাড়ে আট হাজার গুণ। ২০১৪ সালে তার আয় ছিল ৩৫৯ টাকা। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৩ কোটি ১০ লাখ ১ হাজার ৪৯৭ টাকা। এই হিসেবে বেড়েছে ৮ হাজার ৬৩৯ গুণ। গত তিনবারের নির্বাচনী হলফনামা অনুযায়ী এই তথ্য মিলেছে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন রমেশ চন্দ্র সেন। নিয়ম অনুযায়ী গত ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন হলফনামা। গত ১০ বছরে তার জমির পরিমাণ বাড়েনি। তবে কিছু পরিমাণ আয় বেশি দেখানো হয়েছে এ খাতে।

২০১৪ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, এমপি সেনের বার্ষিক আয় কৃষি থেকে ১ লাখ ৮১ হাজার টাকা, ব্যবসা থেকে ১৩ লাখ ৯৭ হাজার ৪৭৮ টাকা ও সম্মানী বাবদ ১৭ লাখ ২২ হাজার ৩০০ টাকা। এবারের হলফনামায় কৃষি খাতে ২ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে ১৭ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা ও সম্মানী বাবদ ২৫ লাখ ৬০ হাজার ৫৯ টাকা, ব্যাংক মুনাফা ৫৪ হাজার ২২৪ টাকা বার্ষিক আয় দেখানো হয়েছে। ২০১৪ সালে তার স্ত্রী ও নির্ভরশীলদের কোনো আয় দেখানো হয়নি। ২০১৮ সালে নির্বাচনী হলফনামায় বিভিন্ন কোম্পানির শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ ছিল; এবার হয়েছে ১০ লাখ টাকা।

এবার রমেশ চন্দ্র সেনের নামে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৩ লাখ ৪৮ হাজার টাকার দামের বাড়ি, ঢাকার উত্তরায় ২৪ লাখ ৩৮ হাজার ৬৯০ টাকা মূল্যের ৮ শতাংশ জমির ওপর দোতলা বাণিজ্যিক ভবন দেখানো হয়েছে, যার নির্মাণ খরচ দেখানো হয়েছে ৬০ লাখ টাকা। হলফনামার বিষয়ে জিজ্ঞেস করলে রমেশ চন্দ্র সেন বলেন, ‘আমি সব সময় হলফনামায় সঠিক তথ্যই দিয়ে থাকি। এবারও আমার যা সম্পত্তি আছে সেটাই দেখানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা