× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড ব্যাঙছড়ি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নাম চশৈ প্রু মারমা। তিনি ব্যাঙছড়ি পাড়া এলাকার বাসিন্দা ও সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কিশোরীর বাবা মৃত। মা মানসিক প্রতিবন্ধী। চশৈ প্রু মারমা একই পাড়ার বাসিন্দা হওয়ায় তিন থেকে চার মাস ধরে ধর্ষণ করে আসছিল। পরে কিশোরীর বড় ভাইকে বিষয়টি জানালে সে বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ (গতকাল) বিকালে ব্যাঙছড়ি এলাকা থেকে চশৈ প্রু মারমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লা মং মারমা বলেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চশৈ প্রু মারমাকে ধর্ষণের অভিযোগে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা