× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৫ এএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের এক ফাইটার নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার নিলাহালি এলাকায় আক্কেলপুর- দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম জুয়েল হোসেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিহারপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং কাহালু ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। 

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে ফিরছিলেন জুয়েল। পথিমধ্যে নিলাহালি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে জুয়েলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা