বগুড়া অফিস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের এক ফাইটার নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার নিলাহালি এলাকায় আক্কেলপুর- দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল হোসেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিহারপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং কাহালু ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে ফিরছিলেন জুয়েল। পথিমধ্যে নিলাহালি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে জুয়েলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’