প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৮ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:২৫ এএম
রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়। প্রবা ফটো
‘জনবিচ্ছিন্ন দল’ আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘তবে বিএনপিসহ সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। জনগণের ভোটাধিকার হরণের যে পরিকল্পনা করছে সরকার, তা জনগণ মেনে নেবে না। স্বৈরাচার এরশাদের মতো এ মাসেই এ সরকারের পতন হবে।’
সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের প্রথম দিনে বুধবার (৬ ডিসেম্বর) রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং শেষে তিনি এসব কথা বলেন।
সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু করে সিটি হার্ট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী নেতাকর্মী ও সমর্থকদের ওপর জেলজুলুম চালিয়ে এবার শেষরক্ষা হবে না।’
তিনি বলেন, ‘১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হবে তাদের।’
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনেওয়াজ খুরশিদ রিজভী, রনি প্রাং, বাগমারা উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মালেক মানিক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন, মুনজুর রহমান রেন্টু, ইব্রাহিম হোসেন, সদস্য মিনারুল ইসলাম। বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম শাহীন, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রুবেল, হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হোসেন, উজ্জ্বল হোসেন, মোতালেব হোসেন, ফায়সাল হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, তাহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, দুর্গাপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়াদ আলী, পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবিন, রানা।
যুবদল নেতা ইয়ামিন আলী, রাকিব হাসান, আসলাম হোসেন, আবদুল মনিম রবি, বাবুল হোসেন, রায়হানুল হক, আসাদুল ইসলাম, মনির হোসেন, ইনতাজ আলী, খলিলুর রহমান, সজল আলী, মুনসুর রহমান, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা রায়হান আলী, আরাফাত রহমান তিতু, পিন্টু আলী, রাফি আহমেদ, রায়হান সরকার, আরিফুল ইসলাম, পলাশ আহমেদ, শাকিল আহমেদ, শাহীন রেজা, মধু ইসলাম, আতিক হাসান, শিমুল আহমেদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।