× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইনের নাট-বল্টু চুরি বন্ধে রেল পুলিশের সতর্কতা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ২০:৪৬ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ২১:২৪ পিএম

জনসচেতনতামূলক চট্টগ্রাম রেলওয়ে বিট পুলিশিং। প্রবা ফটো

জনসচেতনতামূলক চট্টগ্রাম রেলওয়ে বিট পুলিশিং। প্রবা ফটো

রেললাইনের বিটের নাট, বল্টু, স্লিপারসহ নানা যন্ত্রাংশ চুরি বন্ধ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ, ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক হওয়ার জন্য জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম করেছে রেলওয়ে পুলিশ। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাছান চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার ঢেমসা রেলক্রসিং এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

সভায় ট্রেনে ভ্রমণরত অবস্থায় অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে রক্ষার জন্য অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার, পানীয় বা কোনো কিছু না খাওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার। 

এ ছাড়া অসঙ্গতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে, বাপারে ও ইঞ্জিনে আরোহণ করা থেকে বিরত থাকতে, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সঙ্গে ওঠানামা করতে, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে নির্দেশনা দেওয়া হয়। টিকিট কালোবাজারিদের হতে টিকিট ক্রয় না করতে, নিজের আশপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করতে, টিকিট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে, চলন্ত অবস্থায় ট্রেনে না ওঠা, রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি বন্ধে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা এবং রেললাইন পারাপারে সতর্ক হতে সবাইকে অনুরোধ করেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাজাহারুল করিমের সভাপতিত্বে সভায় রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা