× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাপ্রতিষ্ঠানে খাবার খাওয়ার পর অসুস্থ ১৬ শিক্ষার্থী

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম

অসুস্থ শিক্ষার্থীদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

অসুস্থ শিক্ষার্থীদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় রান্না করা খাবার খাওয়ার পর ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডাইরিয়া বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকালে ১৬ শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। তারা ডাইরিয়ায় আক্রান্ত হয়েছে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদেরকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে।’

হাসপাতালের আরএমও আরও বলেন, ‘শিক্ষার্থীদের ফুড পঁয়জনিং (খাবারে বিষক্রিয়া) হয়েছে– প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তবে শিক্ষার্থীরা শঙ্কামমুক্ত বলেও জানান এই চিকিৎসক।

জানতে চাইলে মাদরাসার মুহতামিম (পরিচালক) মাওলানা মানসুর রাহমান বলেন, ‘মাদরাসায় প্রায় ২০০ শিক্ষার্থী আবাসিকে থাকে। তারা তিন বেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতোই গত রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকটা বাচ্চার পাতলা পায়খানা হয়। কয়েকটা বাচ্চা ডায়েরিরার সাথে বমিও করে। আমরা স্যালাইনসহ প্রাথমিক ওষুধ খাওয়াই। তারপরও নিয়ন্ত্রণ না হওয়ায় সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রত্যেক বাচ্চার অভিভাবকে খবর দিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা