× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংড়া পৌরসভার গ্যারাজে পুড়ল মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১টি বাহন

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১২:০৬ পিএম

সিংড়া পৌরসভা কার্যালয়ের গ্যারেজে আগুনে পৌর মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি বাহন পুড়ে গেছে। প্রবা ফটো

সিংড়া পৌরসভা কার্যালয়ের গ্যারেজে আগুনে পৌর মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি বাহন পুড়ে গেছে। প্রবা ফটো

নাটোরের সিংড়া পৌরসভা কার্যালয়ের গ্যারেজে আগুনে পৌর মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি বাহন পুড়ে গেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মেয়রের ব্যবহৃত গাড়ি, দুটি অ্যাম্বুলেন্স ও আটটি ‘চলো’ নামের ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রাখা ছিল। পৌরসভার মালিকানাধীন এই ‘চলো’ যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। এ সময় গ্যারেজের একজন নৈশপ্রহরী আগুনে আহত হন। আশপাশের বাড়ির লোকজন ঘটনাটি জানার পর দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগে ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গ্যারেজের ভেতরে রাখা ১১টি যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়। তবে গ্যারেজের বাইরে রাখা দুটি গাড়ি অক্ষত রয়েছে। পরে পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পরই আগুন লাগার কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা