× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূকে হত্যা করে মাটিচাপা, ১১দিন পর স্বামীর আত্মসমর্পণ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১১:৫৩ এএম

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। প্রবা ফটো

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। প্রবা ফটো

গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকায় গৃহবধূকে হত্যার ১১ দিন পর তার স্বামী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২ টার পর ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আত্মসমর্পনকারী বেলায়েত হোসেন গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পাকুরিয়া গ্রামের হুরমুস আলীর ছেলে। হাড়িনাল দক্ষিণ পাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন তিনি।

পুলিশ জানায়, হাড়িনালের বাউন্ডারি করা ওই বাড়িটিতে থাকতেন স্বামী-স্ত্রী। গত ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর বাড়ির উঠানে মাটি খুঁড়ে স্ত্রীর লাশটি চাপা দেয়। অনুশোচনা ভুগতে থাকেন বেলায়েত। সোমবার গাজীপুর সদর থানায় এসে হত্যার ঘটনা বিস্তারিত বলে আত্মসমর্পণ করেন তিনি। রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘থানায় আত্মসমর্পণ করলে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা