× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল নানা-নাতনির

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

নিহত ইকবাল হোসেন প্রকাশ বাবলু ও তার নাতনি আজুয়া আক্তার। প্রবা ফটো

নিহত ইকবাল হোসেন প্রকাশ বাবলু ও তার নাতনি আজুয়া আক্তার। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নানা-নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনউপজেলার আমিরারাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালীরবাপের পাড়ার ইকবাল হোসেন প্রকাশ বাবলু ও তার নাতনি সাতকানিয়া উপজেলার ছাদহা মোরশেদ চেয়ারম্যানের বাড়ির মো. তারেকের শিশুকন্যা আজুয়া আক্তার। গুরুতর আহত হয়েছেন ইকবাল হোসেনের মেয়ে সামিরা হোসাইন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত বাবলুর ছোট ভাই খাইরুল বাশার বলেন, ’সামিরার শ্বশুরবাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহ মোরশেদ চেয়ারম্যানের বাড়ি। তার স্বামী দক্ষিণ আফ্রিকা থাকায় সে আমিরাবাদ বাবার বাড়িতে থাকে। শ্বশুরবাড়িতে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। আজ বিকালে আমার বড় ভাই বাবলু ও তার মেয়ে আর নাতনিকে নিয়ে মোটরসাইকেলে নতুন বাড়ির কাজ দেখতে ছদাহর উদ্দেশে বের হয়। বাড়ি দেখা শেষে ফেরার সময় পদুয়া নয়াপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বড় ভাই ও নাতনি নিহত হয়। ভাতিজি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা