× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সার্জেন্টকে পেটানোর অভিযোগে রাবি শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:১২ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:২৯ পিএম

আহত পুলিশ সার্জেন্ট বিপুল সরকার। প্রবা ফটো

আহত পুলিশ সার্জেন্ট বিপুল সরকার। প্রবা ফটো

রাজশাহীতে পুলিশের এক সার্জেন্টকে পেটানোর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে নগরীর মতিহার থানাধীন মণ্ডলের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম মো. রাসেল। তিনি রাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল।

আহত পুলিশ সার্জেন্টের নাম বিপুল সরকার। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট পদে কর্মরত আছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকালে ডিউটি শেষে বিনোদপুরের বাসায় ফিরছিলেন সার্জেন্ট বিপুল। এ সময় মণ্ডলের মোড় এলাকায় রাবি শিক্ষার্থী রাসেলের সাইকেলের সঙ্গে সংঘর্ষে বিপুল মোটরসাইকেল থেকে পড়ে যান এবং আহত হন। এ সময় রাসেল সার্জেন্ট বিপুলের সঙ্গে তর্কে জড়ান এবং তার ওপর আক্রমণ করেন। এতে বিপুল আবারও আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, রাসেলের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা