× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২০:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মোহাম্মদ নাছির উদ্দীন নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাপলাপুর ইউনিয়ের মনিপুর পাহাড়ি এলাকায় তাকে পেটানো হয়। পান বরোজের ইজারার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত মোহাম্মদ নাছির উদ্দীন শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয় আছাদ আলীর ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তি এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি বলেন, ‘শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামের কাছে পান চাষের জন্য জমি ইজারা দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। এই ইজারা নিয়ে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে নাছির উদ্দীনকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িতদের ধরতে ‍পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা