× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ০১:০১ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ০১:০৯ এএম

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা মোর্শেদ টুকু। প্রবা ফটো

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা মোর্শেদ টুকু। প্রবা ফটো

মাগুরার শ্রীপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম ও হাতুড়িপেটা করা হয়েছে। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাধ বাজারের গো-হাট মোড়ে ওই হামলা হয়। আহত মোর্শেদ টুকু গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তার দাবি, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের সমর্থক তিনি। আর এ কারণেই তাকে হত্যা চেষ্টা হয়েছে। 

২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, টুকুর শরীরে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। হাতুড়ি দিয়ে আঘাতের ফলে দুই পায়ের তালু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হাসপাতালে চিকিৎসাধীন টুকু জানান, মাগুরা-১ আসন থেকে সাকিবের মনোনয়ন পাওয়ার খবরে এলাকায় তার নেতৃত্বে একটি আনন্দ মিছিল হয়েছিল। এরই জের ধরে তার ওপর হামলা হয়েছে। এক পর্যায়ে তাকে মৃতভেবে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। টুকুর পরিবার অভিযোগ করলে তা মামলা হিসেবে নিয়ে তদন্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা