× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অপহৃত হননি’ সেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক-স্বামী-সন্তান

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম

‘অপহৃত হননি’ সেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক-স্বামী-সন্তান

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক ও তার স্বামী-সন্তানের সন্ধান পাওয়া গেছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের নিজ বাড়িতে ফেরেন তারা। সমর্থক নাজমা খাতুন জানান, তাদের কেউ অপহরণের শিকার হননি। তারা ডাক্তার দেখাতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তবে তার এই দাবি মানতে নারাজ স্বতন্ত্র প্রার্থী। তার ভাষ্য, চাপের কারণে মুখ খুলতে ভয় পাচ্ছে তারা। 

গত শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক নাজমা খাতুন, তার স্বামী ও সন্তানকে অপহরণের অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। কামালপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন, নাজমা খাতুন ও তার স্বামী বেলাল এবং তাদের ৩ বছরের শিশু সন্তানকে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন এবং কামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। 

স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপিও অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থক ও তার পরিবারের সদস্যদের অপহরণ করেছে।’

তবে আজ বাড়িতে ফিরে তার সমর্থক নাজমা বলেন, নাজমা বলেন, ‘আমরা নিজেদের ইচ্ছায় ডাক্তার দেখানোর জন্য শেরপুরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। সেখানেই রাতে অবস্থান করি। ডাক্তার দেখানো শেষ হওয়ায় এখন তাদের নিজ বাড়িতে ফিরে এসেছি।’

 অভিযোগের বিষয়ে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগটি যে মিথ্যা বানোয়াট তা ভিকটিম আমাদের জানিয়েছে। এ বিষয়ে তাদের স্বীকারোক্তিমূলক ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, যা সামাজিকমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হয়েছে।’

এ বিষয়ে শাহাজাদী আলম লিপি বলেন, ‘তারা কোন আত্মীয়ের বাড়িতে যাননি। তাদেরকে অপহরণ করা হয়েছিল। তারা কোন চাপে মুখ খুলতে ভয় পাচ্ছে। তবে আমি তাদের সঙ্গে দেখা করে কথা বলব। এরপর বিস্তারিত জানানো হবে।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘অপহরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিমদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। তারা স্বেচ্ছায় ডাক্তার দেখানোর জন্য তাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিল বলে আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা