পাবনা-২ আসন
পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:১৬ পিএম
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। প্রবা ফটো
পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন বাতিল করা হয়।
ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।
এ বিষয়ে ডলি সায়ন্তনী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। এটি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা প্রকাশ করছি।’
এর আগে ২৯ নভেম্বর বিকাল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।