× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার-১

আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল, বৈধ কল্যাণ পার্টির ইবরাহিমের

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:১৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৫:০১ পিএম

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

ঋণখেলাপি হওয়ায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হয়েছে আরও পাঁচ প্রার্থীর। এই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান পাঁচজনের মনোনয়ন বাতিল ও আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

জেলা রির্টানিং কর্মকর্তা শাহিন ইমরান বলেন, ‘ইতোমধ্যে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে। অপর আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।’

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দীন, শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ও শাহ নেওয়াজ চৌধুরীর।

মনোনয়ন বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ঋণখেলাপি দেখানোর বিষয়টি সত্য না। আমি ঋণ খেলাপি না। এর বিরুদ্ধে আপিল করব।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ছাড়াও বৈধ ঘোষণা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এ এইচ সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, তানভীর আহমদ সিদ্দিকী তুহিনের মনোনয়নপত্র

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা