× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি ছেড়ে বিএনএমের প্রার্থী হওয়া মতিনের বাড়িতে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২১:২৫ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ২২:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাড়িতে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের পাঠানপাড়ায় অবস্থিত বাড়িটির দেয়ালে একটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) ছাইদুল হাসান। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিএনএম প্রার্থী আব্দুল মতিন বলেন, ‘আমি নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলেন। আমার নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার জন্য এ হামলা চালনো হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। দল নির্বাচনে অংশ না নিলেও বিএনএম থেকে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন তিনি। 

এক প্রশ্নের জবাবে মতিন বলেন, ‘আমি একটি দল ছেড়ে বিএনএমে যোগদান করেছি। ওই দলেরই কেউ এ ঘটনা ঘটাতে পারে।’ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের এসপি ছাইদুল হাসান বলেন, ‘আব্দুল মতিনসহ সব প্রার্থীর জন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা