সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৭:০০ পিএম
অভিযানে উদ্ধার হওয়া হরিণের মাংস। প্রবা ফটো
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মরাগাং বন টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে হাড়িভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মরাগাং টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা দশ কেজি হরিণের মাংস ও রান্না ছাড়া নাড়িভুঁড়ি উদ্ধার করেন। একই সঙ্গে ৫০টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে অভিযানিক দলটি। তবে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান। মাহমুদুল ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আসামিদের আটকের চেষ্টা চলছে।