× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে নকল কষ্টি মূর্তিসহ গ্রেপ্তার ২

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৭:০৭ পিএম

নকল কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার দুজন। প্রবা ফটো

নকল কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার দুজন। প্রবা ফটো

যশোরে নকল কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে যশোরের বড় বাজার সিটি প্লাজা আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকার রুহুল কুদ্দুস।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক দুজন জেলার চিহ্নিত প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিল। তারা কখনও সীমানা পিলার, কখনও নকল কষ্টি পাথরের মূর্তি তৈরি করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করত। গতকাল রাতে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, তাদের কাছ থেকে দুইটা ধাতব পদার্থের মূর্তি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা