× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকালয়ে আটকে পড়া অজগর মুক্ত হলো বনে

বরগুনা সংবাদদাতা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৮:১৮ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৮:৫২ পিএম

উদ্ধার হওয়া অজগর। ছবি : প্রবা

উদ্ধার হওয়া অজগর। ছবি : প্রবা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে লোকালয়ে ভেসে এসে আটকে পড়া একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। 

বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ইব্রাহিমের বাড়ির পুকুর পাড় থেকে বুধবার (২৬ অক্টোবর) সকালে অজগরটি উদ্ধার করা হয়। পরে এটি হরিণঘাটা বনে অবমুক্ত করে বনবিভাগ। এর দৈর্ঘ্য ৬ ফুট।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকালে জালে পেঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান এলাকাবাসী। পরে বন বিভাগে খবর দেন পরিবেশকর্মী সাংবাদিক আরিফুর রহমান। পরে অজগরটি হরিণঘাটা বনে অবমুক্ত করেন বনকর্মীরা।

আরিফুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পুকুর, মাছের ঘের তলিয়ে যাওয়ায় মাছ রক্ষার জন্য পাড়ে জাল দিয়ে ঘেরা হয়। সেই জালে অজগরটি আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন আরিফুর। 

প্রবা/রাই/এমজে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা