× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ২০:৪৮ পিএম

লাকসাম জংশন। প্রবা ফটো

লাকসাম জংশন। প্রবা ফটো

কুমিল্লার লাকসামে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লাকসাম রেলওয়ে জংশনের ১৫০ গজ দূরে রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমবার ছেড়ে যাওয়া কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল্লাহ বাহার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক অংশ খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। তা দেখে ধারণা করছি তার বয়স ৩০ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা