× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ মিনিট দেরি, জমা হলো না মনোনয়ন ফরম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম

 দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন এক মিনিট দেরি করায় মনোনয়ন ফরম গ্রহণ না করার অভিযোগ করেছেন হাকিমপুরের ইউএনও ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে। প্রবা ফটো

দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন এক মিনিট দেরি করায় মনোনয়ন ফরম গ্রহণ না করার অভিযোগ করেছেন হাকিমপুরের ইউএনও ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট দেরি করায় মনোনয়ন ফরম গ্রহণ না করার অভিযোগ করেছেন হাকিমপুরের ইউএনও ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে। এ অভিযোগ তুলে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৯টায় হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন এই প্রার্থী।

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, গত বুধবার হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করি। পরে বৃহস্পতিবার জমা দেওয়ার শেষ দিন ছিল। জেলায় আয়কর কাগজ সংগ্রহ করতে এবং রাস্তায় যানজটের কারণে উপজেলায় পৌঁছাতে একটু সময় লেগে যায়। তবুও আমি দ্রুত ইউএনওর কার্যালয়ে পৌঁছিয়েছি। ঘড়ির কাঁটায় ৪টা বেজে এক মিনিট। মাত্র এক মিনিটের কারণে ইউএনও আমার মনোনয়ন জমা নিলেন না।

তিনি আরও বলেন, ‘দেশের অন্যান্য উপজেলায় বিকাল সাড়ে ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হয়েছে। তবে আমার বেলায় এ নিয়ম কেন? আমি এর সুষ্ঠু সমাধান এবং পুনরায় মনোনয়ন ফরম দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’

এ বিষয়ে হাকিমপুরের ইউএনও অমিত রায় বলেন, আমি নিয়মের বাহিরে কোনো কাজ করি না। মনোনয়ন ফরম জমা দেওয়ার নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তিনি নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়ন পত্র জমা দিতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা