× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রীবেশী দুর্বৃত্তদের হাতে অটোরিকশাচালক খুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম

যাত্রীবেশী দুর্বৃত্তদের হাতে অটোরিকশাচালক খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবেশী ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে আরাফাত হাসান নামে এক তরুণ অটোরিকশাচালক। ছিনতাইকারীরা আরাফাতকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আরাফাত নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি গনিশাহর মাজার থেকে দুই যাত্রী নিয়ে আরাফাত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রতনপুরের দিকে যাচ্ছিল। পথে রতনপুরের খাগাতুয়া জোড়া ব্রিজে অটোরিকশাটি ওঠার পরই যাত্রীবেশী দুই ছিনতাইকারী পেছন থেকে চালক আরাফাতকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। পরে আরাফাতের অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হাসান বলেন, যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক আরাফাতকে পেছন থেকে আচমকা ছুরি দিয়ে আঘাত করেছে। আরাফাত তার মোবাইল ফোনে তার বাবা এন্তাজ আলীকে বলে, ‘আব্বা, আমি অহন খাগাত্তা (খাগাতুয়া) জোড়া ব্রিজের ওপরে আছি, আমারে বাঁচাও আব্বা, ছিনতাইকারীরা আমারে কুবাইয়া মাইরা ফালাইতাছে।’

নিহতের বাবা এন্তাজ আলী বলেন, আমার দুটি যমজ ছেলে। এক ছেলে প্রবাসে রয়েছে, সেও প্রবাসে যাওয়ার জন্য গত কয়েক দিন আগে পাসপোর্ট করে এনেছে। আমি এ হত্যার বিচার চাই। 

নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সলিমগঞ্জ হাসপাতালে ভর্তি করে। গতকাল মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, অটোরিকশাচালক আরাফাত হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা