× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই বাংলার কবি সম্মেলনের উদ্বোধন

বগুড়া অফিস

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৫:১০ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৭ পিএম

বগুড়ায় দুই বাংলার কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় দুই বাংলার কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী দুই বাংলার কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

উদ্বোধনী সভায় বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

বাচিকশিল্পী অলোক কুমার পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ছড়াকার আসলাম সানী, কবি কামরুল বাহার আরিফ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী ও থিয়েটার আহডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে বগুড়া লেখক চক্রের পক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘শূন্য প্রহরে একা’, মনসুর রহমানের প্রবন্ধসংগ্রহ ‘বিবিধ সংগ্রহ’, নাসির সিরাজীর কাব্যগ্রন্থ ‘জলের সঙ্গে জলের খেলা’, সুমন বণিক সম্পাদিত ‘অগ্নিশিখা’ এবং এম রহমান সাগর সম্পাদিত শিশুতোষ পত্রিকা ‘অনুশীলন’-এর মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর জেলা পরিষদ থেকে সাতমাথা পর্যন্ত কবি র‌্যালিতে বাংলাদেশ ও ভারতের ২ শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এবং উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন আমরা কজন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। সেশনসমূহে সভাপতিত্ব করেন কবি ফারুক মাহমুদ, কবি গোলাম কিবরিয়া পিনু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, কবি শোয়েব শাহরিয়ার, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা কবি শেখ ফিরোজ আহমদ বাবু, কবি ফরিদ আহমদ দুলাল।

ছয়টি সেশন হলো স্বরচিত কবিতা পাঠ, কবিতা বিষয়ক সেমিনার, সুধীজনের বক্তব্য, সাহিত্য দেশে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন, কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা পাঠ। কবি শিবলী মোকতাদিরের লেখার ওপর আলোচনা করেন অলোক বিশ্বাস, কামরুল বাহার আরিফ, নাহিদা আশরাফী, তুলি রহমান, মোহাম্মদ নূরুল হক।

শনিবার কবি সম্মেলনের দ্বিতীয় দিনে দুপুর ১২টার দিকে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের ওপর থাকছে সাতটি সেশন। সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে প্রশিকার মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা