× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে তলব ইসির

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৩:২২ পিএম

আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে তলব ইসির

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দুই প্রার্থীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ৩ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে দুই প্রার্থীকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা যায়, ২৯ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ প্রার্থিতা পাওয়া উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইনানী থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জনসমাবেশ করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘিত হয়েছে।

একইভাবে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ২৭ নভেম্বর নেতাকর্মীদের নিয়ে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে জনসমাবেশ করেন; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা