× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুর-২ আসন

মনোনয়নপত্র জমা দিলেন জামাল হোসেন মিয়া

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২৩:৫৯ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন জামাল হোসেন মিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রিটানিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। 

এ সময় উপজেলা পরিষদ চত্বরের বাইরে জামাল হোসেন মিয়ার পক্ষে কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন। জামাল হোসেন মিয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মো. আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দীন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. এশারত হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জামাল হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি আওয়ামী লীগ করি। আমি মুক্তিযোদ্ধার সন্তান। মনেপ্রাণে আওয়ামী লীগকে ভালবাসি। আমি নৌকার বিপক্ষে না। তবে ফরিদপুর-২ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, জনগন তাকে প্রত্যাখ্যান করেছেন। তাই জনগনের ইচ্ছায় ও ভালবাসায় আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে সকল প্রার্থীকে উন্মুক্ত করে দিয়েছেন। প্রাধানমন্ত্রী বলেছেন যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করে আসেন, তিনিই আমার প্রার্থী। আমি শতভাগ আশাবাদী সালথা-নগরকান্দার প্রিয় জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা