× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকার প্রার্থী কেন নেই তা আওয়ামী লীগ জানে : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

নৌকার প্রার্থী কেন নেই তা আওয়ামী লীগ জানে : সেলিম ওসমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেছেন, নৌকার প্রার্থী কেন নেই তা আওয়ামী লীগ জানে। তবে যে কেউ চাইলে এখানে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র নির্বাচন করতে পারে। এখানে কারও কোনো আপত্তি ছিল না। কেউ স্বতন্ত্র দাঁড়ালে আরও সুন্দর নির্বাচন হবে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র জমা শেষে এ কথা বলেন তিনি।

সেলিম ওসমান বলেন, ‘আমার প্রস্তুতি আছে, আমি নির্বাচন করব। যে আমার সঙ্গে নির্বাচন করবে, আমি তাকেই সম্মান করে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার একটাই কামনা, আমার ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। স্থানীয় চেয়ারম্যান-কাউন্সিলর সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা যার যার ওয়ার্ড ইউনিয়নে থেকে সুশৃঙ্খলভাবে নির্বাচন করব। নির্বাচন যারা করে, তারা সবাই পাস করার আশাও করে। নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘এবার নির্বাচিত হতে পারলে আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অঞ্চলে কিছু কাজ করব। মানুষ চলাফেরা করতে পারছে না। আমি আশা করি, আমার ছোট বোন আইভীর সঙ্গে আমি বসতে পারলে এসব সমস্যা সমাধান হয়ে যাবে। আমার ভোটাররা আমাকে ভালোবাসেন। আমার পূর্বের কাজের জন্য কেউ আমাকে দোষারোপ করতে পারেননি। আমি কারও সঙ্গে ঝগড়া করিনি। মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে। কোনো দলের সঙ্গে আমার মতবিরোধ নেই। সব দল ও সব ধর্মের লোকজন নিয়ে আমি কাজ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা